সহপাঠীদের মারধরে যুবক নিহত, মা-বাবা আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৫ | ৯:২৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের সহপাঠীদের মারধরের শিকার হয়ে রাব্বি পাটোয়ারী (২৪) নামে যুবক নিহত হয়েছে। বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে আহত হয় মা-বাবা। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি নিচ্ছে পরিবার।

নিহতের মা জেসমিন বেগম ও বাবা শামীম গাজী বলেন, সোমবার রাতে রাব্বিকে শহরের পুরান বাজার এলাকার ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে আসে তার বন্ধুরা। পরে বিপ্লব, শাকিল ও রানার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি চক্র তাকে কয়লার ঘাট এলাকায় নিয়ে লোহার রড ও আগুনের ছেকা দিয়ে শারীরিক নির্যাতন করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে সেখানে ছুটে গেলে চক্রটি তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে রাব্বিকে পুলিশের সহায়তায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে রাব্বি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এই ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া। তিনি ধারণা করছেন, মাদক নিয়ে তাদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস