মতলব উত্তরে ৩০০ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করল প্রশাসন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৭:৫৯
Link Copied Successfully!
মতলব উত্তরে মেঘনা নদীর পাড়ে জব্দকৃত ৩০০ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করছে প্রশাসন।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৩০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং চাই) জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড।

সোমবার (১২ মে) সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মারা পদ্মা, নাছিরাকান্দি ও দশানী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের সদস্যরা। এ সময় উদ্ধারকৃত সব জাল মেঘনা নদীর পাড়ে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি জানান, “চায়না দুয়ারী একটি নিষিদ্ধ জাল, যা মাছের প্রাকৃতিক বংশ বিস্তারে মারাত্মক বাধা সৃষ্টি করে। এসব জালের মাধ্যমে নদীর সব ধরনের ছোট মাছসহ ডিমও ধ্বংস হয়ে যায়। তাই পরিবেশ ও মাছের উৎপাদন রক্ষায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি।”

বিজ্ঞাপন

মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ বলেন, “নদী ও পরিবেশ সুরক্ষায় আমরা সবসময় মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করি। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রজনন মৌসুম ও সংরক্ষণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ