সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৪:৩৩
Link Copied Successfully!

আসন্ন ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একই সঙ্গে হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে। কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার নির্দিষ্ট ম্যাপ ও স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।

সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী এবং পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

ঢাকা থেকে বের হওয়ার পথে যানজট সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, হানিফ ফ্লাইওভারে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন টোল আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ঈদের যাত্রায় নানা অনিয়ম থাকলেও আমরা তা অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। এবারের ঈদযাত্রা যেন মানুষের জন্য নিরাপদ ও আনন্দময় হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

এ সময় টোল প্লাজায় যানজট নিয়ে প্রশ্নের জবাবে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রনিক টোল সিস্টেম চালু করা হচ্ছে, যাতে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে অগ্রসর হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব