মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৫ | ৮:৪৭
Link Copied Successfully!
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী রেজাউল করিম ও তাজুল ইসলাম গ্রেপ্তার করা হয়েছে।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে মোট ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা।

শনিবার (১০ মে) বেলা ১২:৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাজীপুর এলাকার উদমদী পাম্প হাউজের পাশের বেড়িবাঁধ সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. রেজাউল করিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে মতলব উত্তরে বসবাস করছিলেন। তার কাছ থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা মোট ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫০.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫০,৬০০ টাকা।

এর আগে ৯ মে ২০২৫ ইং তারিখ রাত ১০:৩০ মিনিটে অপর একটি বিশেষ অভিযান চালানো হয়। এসআই একেএম ইউনুছ, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই রবিউল হোসেন এবং কনস্টেবল সোহেল রানা সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় সোলেমান শাহ (ল্যাংটা) মাজারসংলগ্ন আমবাগানে অভিযান পরিচালনা করে মো. তাজুল ইসলাম ওরফে তাজু (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মৃত আ. খালেকের ছেলে। তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। দুই অভিযানের পৃথক ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, “মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাহিনী নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ