“দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন মতলবের দুই সাংবাদিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৫ | ৭:১৪
Link Copied Successfully!
মমিনুল ইসলাম ও সুমন আহমেদ।  -- পপুলার বিডিনিউজ

সাংবাদিকতায় বিশেষ অবদান, মানবিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নে নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ “দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুই তরুণ ও উদীয়মান সাংবাদিক—দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব প্রতিনিধি সুমন আহমেদ।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার পাঠশালা”র উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজ সচেতনতামূলক, শিক্ষামূলক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “দুর্বার সন্মাননা” হচ্ছে এমন এক স্বীকৃতি, যা সমাজের নীরব কর্মীদের উৎসাহিত করতে প্রবর্তিত হয়েছে।

দুই সাংবাদিকই তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের নানা সংকট, অসংগতি ও মানবিক ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন। তাঁদের কাজ এলাকার সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
দৈনিক কালবেলা ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মমিনুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য এক অসীম প্রেরণা। আমি মনে করি, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ বা প্রচার নয়—এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চেষ্টা করি মানুষের সত্যিকারের সমস্যা তুলে ধরতে, তাদের পাশে দাঁড়াতে। দুর্বার পাঠশালার এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান করে তুলবে।”

এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব প্রতিনিধি সুমন আহমেদ বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যদি অসহায়ের পাশে না দাঁড়ায়, তাহলে সেটি সমাজের কল্যাণে কোনো ভূমিকা রাখে না। আমি কৃতজ্ঞ দুর্বার পাঠশালার প্রতি, যারা সমাজ উন্নয়নের কাজে যুক্ত মানুষদের সম্মানিত করছে। এই সম্মাননার মাধ্যমে আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল।”

বিজ্ঞাপন

দুর্বার পাঠশালার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে চাঁদপুরে মতলব উত্তরে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ পদক প্রদান করা হবে। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে মতলব উত্তরের গণমাধ্যম ও সামাজিক অঙ্গনে উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় জনগণ এবং সাংবাদিক সমাজ এই দুই তরুণের সম্মাননায় আনন্দিত ও গর্বিত। তারা বিশ্বাস করেন, এই ধরনের স্বীকৃতি আরও তরুণদের সমাজ ও মানবিক উন্নয়নে উদ্বুদ্ধ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ