বাঙ্গালী জাতীর জীবনে এ দিনটি কলঙ্কময়- বিএইচএম কবির

Default User
মাহ্ফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ৩, ২০২০ | ৭:৪৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নব- নির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ বলেছেন বাঙ্গালী জাতির জীবনে আজকের দিনটি কলঙ্কময় দিন।

৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএইচএম কবির আহমেদ আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারকে নির্মমভাবে হত্যার পর এই জাতীয় চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এই জাতীয় চার নেতাকে হত্যার উদ্দশ্যে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মুল করা।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের পরিচালনায় অমন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী প্রধান, কাজল ভট্টাচার্য,এমএ আজিজ বাবুল,কাউন্সিলর ইকবাল পাটোয়ারী,কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ফারুক আহমেদ বাদল,সুকুমার ঘোষ,হানিফ চৌধুরী,তাফাজ্জল হোসেন,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মনজুর হোসেন রিপন মীর,সাধারণ সম্পাদক নজরুল ঢালী, কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান অহিদ মৃধা,দেলোয়ার মাস্টার,মতিন মেম্বার,লোকমান হোসেন বাবুল,জহির খান,সিরাজ প্রধান,মাহফুজ সরকার,যুবলীগ নেতা জহির সরকার,পারভেজ দেওয়ান,রিপন পাটোয়ারী,কামাল বেপারী,ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ তামিম প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও চার নেতাসহ নিহত সকলের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়। এর আগে চার নেতার প্রতি ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা