শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি: পরকীয়ার অভিযোগে মারধরের পর জামায়াত নেতা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৫ | ১০:৪০
Link Copied Successfully!

পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তাঁর সাথে কথা বলেছি।’শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার রানাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওমর ফারুক মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও রানাদিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দয়ারামপুর এলাকায়। ইমামতির সুবাদে পরিবার নিয়ে মসজিদের পাশেই একটি কক্ষে থাকেন তিনি।

রানাদিয়া জামে মসজিদ কমিটি জানিয়েছে, ওমর ফারুক পাঁচ বছর ধরে গড়পাড়া ইউনিয়নের রানাদিয়ে জামে মসজিদের ইমামতি করে আসছেন। পাশাপাশি তিনি রানাদিয়া নালুমোল্লা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক। ইতোপূর্বেও তাঁর নামে নারী সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ছিল যার জন্য এলাকাবাসী বিভিন্ন সময় তাঁকে সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছে, এলাকার এক গৃহবধুর সাথে বছর দেড়েক ধরে ওমর ফারুকের সম্পর্ক, বিষয়টা প্রথমবার জানাজানি হলে ওমর ফারুককে সতর্ক করা হয়। এরপর কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর পুর্নরায় সেই নারীর সাথে তাঁর আবার যোগাযোগ শুরু হয়। শনিবার রাতে মোবাইলে কথা বলার সময় ওই নারী তাঁর স্বামীর কাছে ধরা পড়েন। স্বামী ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মারধর করেন‌ ও মাদরাসায় গিয়ে ওমর ফারুককে শারীরিক হেনস্থা ও লাঞ্ছিত করে।

অভিযোগের বিষয় জানতে চাইলে জামায়াত নেতা ওমর ফারুক বলেন, ‘আমার সাথে ওই নারীর কোনো শারীরিক সম্পর্ক নেই। তবে, মোবাইলে মাঝেমধ্যেই তাঁর সাথে কথা হয়। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তাঁর সাথে কথা বলেছি। এটা আমার করা ঠিক হয়নি। আমি অনুতপ্ত।’

এ বিষয়ে গড়পাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. আলাল হোসেন হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরে আমি ইমামকে ফোন দিয়েছিলাম তিনি শুধু আমাকে বললেন তিনি আর মসজিদের দায়িত্ব পালন করবেন না।’

বিজ্ঞাপন

মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুদ্দীন বলেন, ‘এমন অনৈতিক ঘটনার কারণে তাঁকে এর আগে সতর্ক করা হয়েছিল। দায়িত্বশীল জায়গা থেকে যদি নিজেকে না শোধরাতে পারে তাহলে বিষয়টা খুবই দুঃখজনক। এ ঘটনার পর ইমামতি থেকে তাঁকে অপসারণ করা হয়েছে।’

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওমর ফারুক গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। আর এই ঘটনাটা আমার জানা নেই, এমন অনৈতিক ঘটনায় সে জরিত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’  সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা