রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৫ | ৬:১২
Link Copied Successfully!

রাশিয়া-ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর হোসেনপুর গ্রামের যুবক মো. আকরাম হোসেন। গতকাল শুক্রবার আকরামের এক সহযোদ্ধার মাধ্যমে মৃত্যুর খবর পান তাঁর পরিবারের লোকজন।

 

পরিবার লোকজন ও স্থানীয়রা জানান, প্রায় ৯ মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়া ও মবিনা খাতুনের ছেলে আকরাম হোসেন। পাঁচ ভাই বোনদের মধ্যে আকরাম সবার বড়। আকরাম রাশিয়ায় গিয়ে প্রায় ছয় মাস একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডারের কাজ করেন। এতে ভালোই চলছিল তাঁর পরিবার। তবে ভালো বেতন না পাওয়ায় গেল আড়াই মাস আগে দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয় তার স্বপ্নের যাত্রা।

বিজ্ঞাপন

এ নিয়ে আজ শনিবার কথা হয় আকরামের বাবা মোরশেদ মিয়া ও মা মবিনা খাতুনের সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, গত ১৩ এপ্রিল ছেলে আকরামের সঙ্গে তাদের শেষ কথা হয়। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে গত শুক্রবার সকালে আকরামের এক সহযোদ্ধা ময়মনসিংহের এক ব্যক্তির ফোনকল করে জানায় ইউক্রেনের বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন আকরাম। শুধু আকরামই নয়, তার পুরো ইউনিটি বোমা বিস্ফোরণের ছিন্ন ভিন্ন হয়ে যায়। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এই দম্পতি।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ