প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘অনপেক্ষ’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৫ | ৭:০৪
Link Copied Successfully!
সম্প্রতি চাঁদপুর থেকে প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘অনপেক্ষ’। দেশের সমকালীন ঊনত্রিশজন কবির বসন্ত বিষয়ক কবিতা এবং সম্প্রতি প্রকাশিত দশটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এই ছোটকাগজটি প্রকাশিত হয়।
এ সংখ্যায় যাদের কবিতা স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি জোবায়ের মিলন, বঙ্গ রাখাল, মুহাম্মদ ফরিদ হাসান, সাইয়িদ মঞ্জু, আলোক আচার্য, আবদুর রাজ্জাক, তন্ময় মণ্ডল, জাহিদ নয়ন, সঞ্জয় দেওয়ান, দেওয়ান মাসুদ রহমান, নিঝুম খান, সুমন কুমার দত্ত, এএম সাদ্দাম হোসেন, কবির হোসেন মিজি প্রমুখ।
এই সংখ্যাটিতে স্থান পেয়েছে সম্প্রতি প্রকাশিত দশটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা।
 বইগুলো হচ্ছে কাদের পলাশের গবেষণাগ্রন্থ চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য, মাইনুল ইসলাম মানিকের কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রের ঘুড়ি, মুহাম্মদ ফরিদ হাসানের গবেষণাগ্রন্থ চিত্রকলার জগত, গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ পাখির খোঁজে বাংলাজুড়ে, নুরুন্নাহার মুন্নির গল্পগ্রন্থ গণতন্ত্রে পুরুষতন্ত্র, দেওয়ান মাসুদ রহমানের কাব্যগ্রন্থ কৃষ্ণচূড়া মোড়, জাহিদ নয়নের কাব্যগ্রন্থ আততায়ী অন্ধকার, মিজানুর রহমান রানার  উপন্যাস এই জনমে, কবির হোসেন মিজির কাব্যগ্রন্থ লাল রঙের নামতা ও আরিফুল ইসলাম শান্তের মৌন বৃক্ষের রাত্রিদিন।
ছোটকাগজটির সম্পাদনা করেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।
 তিনি বলেন, “চাঁদপুরের প্রয়াত লেখক তছলিম হোসেন হাওলাদার ‘অনপেক্ষ’ ছোটকাগজটি সম্পাদনা করতেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা এই ছোটকাগজটি নিয়মিত সম্পাদনা করার উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে তার পরিবারবর্গের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা আনন্দচিত্তে সম্মতি প্রদান করেন। এখন থেকে ছোটকাগজটি নিয়মিত প্রকাশিত হবে।”
বিখ্যাত চিত্রশিল্পী কেটি সেম্পলের চিত্রকর্ম অবলম্বনে এই সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে। ছোটকাগজটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কবি শাদমান শরীফ ও সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক মো. হোসেন বেপারী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস