মতলব উত্তরে এসএসসি পরীক্ষার্থী ৪হাজার ৬শ ২৮ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৫ | ৮:০৩
Link Copied Successfully!
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ ১০ই এপ্রিল। এ বছর মতলব উত্তর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪হাজার ৬শ ২৮জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ২০৫১ ও ছাত্রী সংখ্যা ২৫৭৭ জন। তবে এ বছর পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ও নকলমুক্ত রাখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বদ্ধ পরিকর রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গঠন করা হয়েছে।
জানা গেছে, অন্যান্য বছরের ন্যায় এবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। তারপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে জানানো হবে, কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। পরীক্ষার হলে কেন্দ্র সচিব কেবল সাধারণ মানের মোবাইল ফোন বেসিক ফোন ব্যবহার করতে পারবেন। এর বাইরে কেউ সচিব ছাড়া তা করতে পারবেন না। এটি কোনো কেন্দ্রে করা হলে কেন্দ্র বাতিল এবং এমপিওভুক্ত শিক্ষক হলে তাদের এমপিও বাতিল করা হবে। তবে এবারের পরীক্ষা নকলমুক্ত রাখতে চাঁদপুর জেলায় পাঁচটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব উত্তর উপজেলায় ৮টি কেন্দ্রে ৪হাজার ৬শ ২৮জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৩ হাজার ৮শ ৫৬ জন, ভোকেশনাল পরিক্ষার্থী ২টি কেন্দ্রে ১শ ৭৮ জন, দাখিল পরিক্ষার্থী ১টি কেন্দ্রে ৫শ ২১জন।
মতলব উত্তর একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, অন্যান্য বছরের থেকে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দরভাবে নেয়ার চেষ্টা করছে জেলা প্রশাসন। আর পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়ালেখা ফিরে আসবে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমাদের এ উপজেলার পরীক্ষা নকলমুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সুষ্ঠু পরীক্ষার পরিবেশ তৈরি করতে ইউএনও মহোদয় নির্দেশনা রয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, পরীক্ষা সুষ্ঠু  হওয়ার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ অসৎ উপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ