চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে

বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা এখন প্রধান অতিথি!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৫ | ৭:৪৪
Link Copied Successfully!

মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হলেন বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা নূরু সিআইডি। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌর সভার সামনে সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় ৮ এপ্রিল-২৫।

“শহীদ জিয়া গোল্ডকাপ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫” নামে আয়োজিত মেগা ফাইনালের প্রধান অতিথি হন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা নুরুল হক সরকার (নুরু সিআইডি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে ছেঙ্গারচর পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহন করায় তাকে বহিষ্কার করা হয়।

দল থেকে আজীবন বহিষ্কৃত এই নেতাকে শহীদ জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং মামলা হামলার শিকার একাধিক নেতা-কর্মী বলেন,আজীবন বহিষ্কৃত নেতা যেখানে প্রধান অতিথি হয় সেখানে শহীদ জিয়ার নাম ব্যবহার করে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দলের ভাবমূর্তি নষ্ট করে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় কর্মী বলেন, মেগা ফাইনালের ব্যনারে যে নামগুলো বিশেষ অতিথির সারিতে স্থান পেয়েছে তাদের কয়েকজন একসময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘনিষ্ঠজন বলে স্বীকৃত। অতিথি তালিকার একাধিক ব্যক্তিকে আওয়ামী শাসনামলে কখনো সাবেক এমপি নুরুল আমিন রুহুল আবার কখনো আঃলীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর মিছিলে সামনের সারিতে দেখা গেছে একাধিকবার।

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথির সারিতে থাকা হাকিম মিজি, মুরাদ আফজাল প্রামানিক, আক্তার মুফতি,মাহফুজুর রহমান প্রামানিক, আসিফ আলি সিরাজী কে আওয়ামী শাসনামলে মিটিং-মিছিল সহ সাবেক দুই সংসদ সদস্যের সাথে প্রকাশ্যে দেখা গেছে। এরাই আবার শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিশিষ অতিথি হওয়ায় দলের অভ্যন্তরে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

মেগা ফাইনালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নুরুল হক সরকারের ঠিক পাশের চেয়ারে বসতে দেখা যায় টুর্নামেন্টের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে। মেগা ফাইনালের উদ্বোধনী বক্তব্যেও তাকে নুরুল হক সরকারের সাথে একত্রে দেখা যায়। জেলা বিএনপির এ সদস্য ছেঙ্গারচর পৌর বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি। ক্ষোভ প্রকাশ করে একাধিক পৌর ও উপজেলা বিএনপি’র নেতা কর্মী বলেন, মান্নান লষ্কর বিশেষ সুবিধা আদায়ের লক্ষে বহিষ্কৃত নেতাকে প্রধান অতিথি ও আওয়ামী দোষরদের বিশেষ অতিথি করেছেন।

বিজ্ঞাপন

তারা বলেন এর ফলে শহীদ জিয়ার নাম ব্যবহার করে দলের সাথে অসদাচরণ করেছেন যার ফলে দলের ভাবমূর্তি জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম ঘটনার তথ্য চিত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ