মতলব উত্তরের জহিরাবাদে গভীর রাতে ৫০টি ড্রেজার পাইপ ভেঙ্গে দিল দুর্বৃত্তরা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৫ | ৬:৪২
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নে সানকিভাঙ্গা গ্রামে গভীর রাতে ৪৮ থেকে ৫০টি ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নে সানকিভাঙ্গা গ্রামে গভীর রাতে ৪৮ থেকে ৫০টি ড্রেজারের পাইপ ভাঙার অভিযোগ পাওয়া গেছে, দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার (৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে। জানা গেছে, সানকিভাঙ্গা গ্রামের শেখ ফরিদ মল্লিক দীর্ঘদিন ধরে ড্রেজারের ব্যবসা পরিচালনা করে আসছেন। রাতের আঁধারে কে বা কারা ড্রেজারের পাইপগুলো ভেঙে ফেলেছে। তা এখনও জানা যায়নি।
শেখ ফরিদ মল্লিক বলেন, গভীর রাতে ড্রেজারের ৪৮ থেকে ৫০টি পাইপের মাঝ খান থেকে ভেঙে ফেলেছে। যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। কে বা কারা এই পাইপ ভেঙেছে তা আমার সঠিক জানা নেই। দীর্ঘ দিন ধরে মল্লিক ড্রেজার দিয়ে অল্প লাভে এই ব্যবসা করে আসছি আমি। অনেকে বেশি রেইটে ব্যবসা করছে। এখানে একটি সিন্ডিকেট রয়েছে তাদের সঙ্গে তাল মিলিয়ে কেন ব্যবসা করি না, সে কারণে এটা করতে পারে বলে আমার ধারণা। তাই আমার এত বড় ক্ষতি করেছে তারা । আমি এর সুষ্ঠু বিচার চাই।
দীপু সরকার বলেন, আমি শেখ ফরিদ মল্লিকের কাছ থেকে কম রেইটে ঈদগাঁহ জন্য বালু নিয়েছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে সত্যি দুঃখজনক। এমন ভাবে পাইপগুলো ভেঙে দিয়েছে যা সারানোর মতো কোনো সুযোগ নেই। এই ধরনের মানুষের কঠিন বিচার হওয়া উচিত।
এ ব্যপারে সমাজসেবক সামাদ বেপারী বলেন, বিষয়টা আমি শুনেছি। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তথ্য উদঘাটনের চলছে। যারাই এই কাজ করেছে কোনো রকমই ঠিক করেনি। এদের কঠিন শাস্তি হওয়া উচিত।
শাহিন প্রধান বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। দোষীদের শাস্তি দাবি করছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ