চাঁদপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে ২৬৩ যানবাহন তল্লাশি, ১৮ চালকের জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৫ | ৪:৪২
Link Copied Successfully!

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সড়ক ও পরিবহন আইন না মানায় ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ৭ এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ী ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ী ও মোটর সাইকেল চালকের কাছ থেকে ৩০ হাাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটর সাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ