
কুমিল্লায় ৬ হাজার ১ শত ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ গ্রেফতার এক
Link Copied Successfully!

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় সোমবার (২৪ মার্চ ২০২৫) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১ । উক্ত অভিযানে মোঃ হোসেন (৩২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৬ হাজার ১ শত ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হোসেন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধুতিয়া দীঘিরপাড় গ্রামের মৃত মিলন মিয়া @ মিজান মিয়া এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা এর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










