খাটে ঘুমাচ্ছিল দুই বছরের মেয়ে, পাশেই পড়ে ছিল মায়ের লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৫ | ৭:১৭
Link Copied Successfully!
মহেশখালীতে নিহত গৃহবধূ সুমাইয়া আক্তার -- পপুলার বিডিনিউজ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সুমাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূকে লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর স্বামী রমজান আলী পলাতক।

গৃহবধূর স্বজন মোহাম্মদ ছৈয়দ কবির বলেন, সকাল সাতটার দিকে সুমাইয়ার ছোট ভাই সাইফুল ইসলাম বোনের শ্বশুরবাড়িতে গিয়ে খাটের ওপর লাশটি দেখতে পায়। এ সময় সুমাইয়ার দুই বছরের মেয়ে পাশে ঘুমাচ্ছিল। সাত বছরের সাইফুল পাশের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সে মাদ্রাসা থেকে প্রতিদিন সকালে বোনের বাড়িতে আসত।

খবর পেয়ে সুমাইয়ার আত্মীয়স্বজনেরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন। তিনি দাবি করেন, আজ ভোররাতে স্বামী সুমাইয়াকে নির্যাতনের পর হত্যা করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে দুপুরে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান। পরে সুরতহাল শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে স্বামী নির্যাতনের পর ওই গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সহজ হবে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাঁকে ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।

গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা হারুন রশিদের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে একই ইউনিয়নের পূর্ব জামালপাড়ার বাসিন্দা আজিজুল হকের ছেলে লবণচাষি রমজান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সুমাইয়ার ওপর নির্যাতন করে আসছিলেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ