মায়ের সাথে কেনাকাটা করা হলো না আফরোজার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৫ | ৮:৩২
Link Copied Successfully!

মায়ের সাথে মার্কেটে গিয়ে ঈদের জন্য নতুন পোষাক কেনা হলো না ৬ বছরের শিশু আফরোজার।
রোববার বিকেল ৪ টায় কাজী নজরুল ইসলাম সড়কের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় শিশুটির করুণ মৃত্যু হয়।

শিশু আফরোজা শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকে।

স্বজনরা জানান, আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সাথে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পারপার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন রিক্সা আফরোজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে রিক্সা চালক নিয়ন্ত্রণ করতে গেলে রিক্সাটি উল্টে শিশুটির গায়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে লাশের সুরাহতাল রিপোর্ট করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) স্বপন কুমার।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, লাশের সুরাহতাল রিপোর্ট করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা