লুটের অভিযোগে বৈষম্যবিরোধী আহ্বায়কসহ গ্রেপ্তার ১৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৫ | ১:২৭
Link Copied Successfully!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পরে আইন-শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক এই ১৪ জনসহ ৫-৬ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা এলাকার আহ্বায়ক সালাহউদ্দিন সালমান। বাকিরাও একই সংগঠনের বিভিন্ন পদধারী বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, ৪টি কম্পিউটার লুটসহ অফিসে হামলা-ভাংচুর চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এ সময় কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা হয়েছে।’ সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব