ওষুধ আর পারিবারিক চাহিদা মেটাতে না পেরে….

Reporter
আলমগীর কবির 
আপডেটঃ মার্চ ৮, ২০২৫ | ১:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে অভাবের তাড়নায় মোঃ শামসুদ্দীন খাঁন (৪০) নামের এক অসুস্থ দিনমজুর যুবক আত্মহত্যা করেছেন। অসুস্থতায় ওষুধ কেনাসহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পারায় শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শামসুদ্দীন খাঁন উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খাঁন বাড়ির মোঃ আবারিন খাঁনের ছেলে। অসুস্থতায় চিকিৎসা ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শামসুদ্দীন খাঁন পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী।

বিজ্ঞাপন

যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি, অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ হিমশিম খেতেন। আর অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খাঁন) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এসময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা