মতলব উত্তরে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা সভা

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৪, ২০২৫ | ১:০৫
Link Copied Successfully!

মতলব উত্তরে ২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১ মার্চ হতে ৩০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে ছেংগারচর পৌর অডিটোরিয়ামের সামনে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করতে সরকারের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। এই ২মাস নদীতে কেউ মাছ শিকারে গেলে কাউকে ছাড় দেয়া হবে না, আমরা চাই না কোনো জেলে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা খেয়ে জেলে খাটুক, তার পরিবার কষ্টে থাকুক।

বিজ্ঞাপন

তিনি জেলেদেরকে পরামর্শ দিয়ে বলেন, অভিযানের ২মাস আপনারা আপনাদের পরিবারকে সময় দিন, জাল এবং নৌকা মেরামত করুন। কেউ অসুস্থ থাকলে তাকে চিকিৎসা দিন, সামাজিক কাজ করুন। ২মাস এমনিতেই কেটে যাবে। অভিযানে নদীতে মাছ শিকার না করার জন্য সরকার আপনাদেরকে প্রায় সারাবছর বিভিন্ন ধরনের সহযোগিতা করছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন’সহ আড়ৎদার, মৎস্যজীবী নেতৃবৃন্দ, জেলে, এলাকাবাসী ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ আহরন, মওজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ