মালয়েশিয়ায় কচুয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | ৫:০২
Link Copied Successfully!

মালয়েশিয়ায় বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে কর্মস্থলে সোমবার বিকালে উপর থেকে ভারি বস্তু মাথায় পরে ইব্রাহীম হোসেন (৩০) নামের এক যুবকের মর্মাতিক মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।

জানা গেছে, উপজেলার বুধুন্ডা গ্রামে যুবক ইব্রাহীম হোসেন অর্থ উপাজনের লক্ষে প্রায় ৯ বছর আগে সুদুর মালয়েশিয়ায় পাড়ি জমায়।

 

বিজ্ঞাপন

নিহতের ভাই মোঃ ওয়ালী উল্লাহ জানান, কিছুদিন পর ইব্রাহীম দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। সে লক্ষ্যে কনে দেখার কাজ চলছিল, কিন্তু দেশে ফেরৎ আশা হলো না তার। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার একটি হাসপাতালে হিম ঘরে রাখা হয়েছে। ইব্রাহীম হোসেনের মর্মাতিক মৃত্যু হওয়ায় তার বাবা, মা পরিবারসহ স্বজনের মাঝে শোকের মাতম বইছে।

নিহতের লাশ দেশে ফেরৎ আনতে মালয়েশিয়া দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা