জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ | ৫:৫৬
Link Copied Successfully!
একটি পরিবার এদেশের মানুষকে দাস মনে করতো, তারা দেশকে দাসত্বে কায়েম করছে, তারা জানত না সকল ক্ষমতা আল্লাহর হাতে। তারা সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ। তাই তারা চোরের মত পালিয়েছে। শেষ পর্যন্ত তারা চোরের মতই পালিয়ে। তারা আমাদেরকে জেলে নিয়েছে তাদের চুরি ডাকাতি জায়েজ করার জন্য, যারা সরকারের পদে বসে বড় বড় কথা বলেছে তাদেরকে টেলিস্কোপ দিয়েও খুজে পাওয়া যাচ্ছে না।
নৃন্যতম সংস্কারের পর  নির্বাচন দিতে হবে। যুক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, সে ক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে দিন, কারণ স্থানীয় সরকারে অনেক কাজ এখানে জনগনের সম্পৃততা বেশি, দেশের মানুষকে হয়রানি মুক্ত হতেই আগে স্থানীয় নির্বাচন করে প্রতিনিধিত্ব তৈরি করে জনগনকে হয়রানি মুক্ত করতে হবে, আর  জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ক্ষমতায় আসলে আমরা সেবক হবে আপনাদের মালিক হবোনা ইনশাআল্লাহ। জনগেন ভোটকে আমরা আমানত মনে করি। ক্ষমতায় গেলে সেটাই প্রতিষ্ঠা হবে।
হাজীগঞ্জ বিশাল পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন।
শনিবার  বিকেল ৩টায় হাজীগঞ্জ বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায়  বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন,  ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড: আতিকুর রহমান, বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন  জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমীর ইউনুস হেলাল, শাহরাস্তি আমীর মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলা কলিম উল্লাহ, পৌরসভা আমীর আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু