কচুয়ায় অটোরিকশা চালক ফারুক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ | ২:২৯
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলায় অটোরিক্সা চালক ফারুক হোসেনের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, তিন আসামী গ্রেফতার ও লুন্ঠিত অটোরিকশাসহ মালামাল উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।
 দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন জন আটক ও অটোরিকশাসহ লুন্ঠিত মালামাল উদ্ধারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে আরিফুর রহমানকে গ্রেফতার করে। পরে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের মাধ্যমে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আরিফুর রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দেবপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান,  গেল ৬ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হেসেনের   মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরিফুরের দেয়া তথ্যমতে অটোরিকশাটির ক্রেতা আল আমিন (২৪) ও আবুল খায়ের (৪০) কে গ্রেফতার করা হয়। নিহত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন। শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এরআগে এ ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে  কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব