চাঁদপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৪:৩৭
Link Copied Successfully!

এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম। একই এজলাসে দুই থেকে তিনজন বিচারক কাজ করেন পালাক্রমে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মিত না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমাগত বাড়ছে মামলারজট।

 

টিনের চালায় বসছে এজলাস। ঝড়-বৃষ্টি উপেক্ষা করতে হয় বাদী-বিবাদীসহ আইনজীবীদের। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হয়ে গেলেও চাঁদপুরে হয়নি। চাঁদপুরে আদালতে ২৬জন বিচারকের বিপরীতে ২৬টি এজলাস থাকার কথা থকলেও আছে মাত্র ১৬টি এজলাস । একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচারকার্য পরিচালনার জন্য উঠেন। এতে বিচার কাজ ব্যাহত ও সময়ক্ষেপন হচ্ছে।

বিজ্ঞাপন

 

আইনজীবী ও বিচার প্রার্থীরা বলছেন, সকালে কোর্টে এলে ফিরতে ফিরতে হয় বিকাল আর সন্ধ্যা। এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলারজটও। বেড়েই চলছে দুর্ভোগ।

 

বিজ্ঞাপন

জায়গা নির্ধারিত হওয়ার পরেও ১৬-১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকার জুডিশিয়াল ভবনটি করেনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচারক, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কাজ। তবে ভবনটি এবার দ্রুত হবে বলে প্রত্যাশা জেলা আইনজীবী সমিতি ও জেলা জজ আদালতের।

 

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ বাবর বেপারী বলেন, সারা বাংলাদেশে যখন জুডিশিয়াল ভবন হয়ে গেলো, চাঁদপুরে জুডিশিয়াল ভবনের জায়গা নির্ধারিত হওয়ার পরেও কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই ১৬-১৭ বছর। এটা বুঝে নিতে হবে তৎকালীন ফ্যাসিবাদি সরকারের কারণে জুডিশিয়াল ভবনটি চাঁদপুরে হচ্ছে না।

 

চাঁদপুর জেলা জজ আদালতের পিপি কুহিনুর বেগম বলেন, ভবনটি হয়নি স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের তাদের দ্বন্দ্বের কারণে তারা জনগণের কথাতো তারা ভাবে নাই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল, সেটা সমাধান হবে এবং জিএম ভবনটা হয়ে যাবে।

 

এদিকে চাহিদা অনুযায়ী প্রকল্পটি পুনরায় মন্ত্রণালয়ে প্রেরণ করে দ্রুত সময়ের মধ্যেই জুডিশিয়াল ভবনটি করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

তিনি বলেন, একটা প্রকল্প আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সাবমিট করেছি। যদিও এটা এখনও আমাদের পাশ হয়নি। এই প্রকল্পের পেছনে কিছু অবজারভেশন ছিল। আমরা যত দ্রুত সম্ভব এই প্রকল্পটি যেন পাশ করাতে পারি। জিজাইয়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটি পুনরায় প্রেরণ করবো। আশা করি দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রকল্পটি আলোর মুখ দেখবে।

 

চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৪৩ হাজার। আলাদাতে এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলা নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা আইনজীবী ও সংশ্লিষ্টদের।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা