
হাজীগঞ্জে জামায়াতের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে ইউনিট সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে বার্ষিক পরিকল্পনা উপর ওরিয়েন্টেশন হয়েছে।
শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারেন হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
অধ্যক্ষ মাও. নাজিম উদ্দিনের দারসুল কোরআনের মাধ্যমে বার্ষিক পরিকল্পনা বুঝিয়ে দেন উপজেলা আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন মজুমদার, নায়েবে আমীর মাও শরীফ হোসাইন পাটোয়ারী, সহ সেক্রেটারি মাও নিয়ামত উল্লাহসহ মজলিসে শুরা ও কর্ম পরিষদের সদস্যরা।








