
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটির সভাপতি জসিম শেখ


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাসিম উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচবত হয়েছেন হয়েছেন কাওসার আলম।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, এসটিএসি-তে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


নবগঠিত নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্চাচিত হয়েছেন মর্তুজা আল মুহিদ, এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজওয়ানা করিম সারা ও ফারজানা আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ ও মরিয়ম সরকার জয়া।
অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ করান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, প্রক্টর ও প্রভোস্ট ড. সাজ্জাদ হোসেন এবং ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক শাহ আলম চৌধুরী হিমু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ, ডিটেক অনলাইন লিমিটেডের সিইও ইকরাম আব্বাস, এসোসিয়েট প্রফেসর মিলি রহমান ইংরেজি বিভাগের সকল, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শাহ আলম চৌধুরী হিমু নবগঠিত নির্বাহী কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, নতুন নির্বাহী কমিটি ফেব্রুয়ারি মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য “এম. আই. পাটোয়ারী স্টাইপেন্ড ফাউন্ডেশন” চালুর ঘোষণা দেন, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করবে।
তিনি আরো বলেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের মধ্যেই একটি চাকরি মেলা (Job Fair) আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং ক্যাম্পাস নিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের প্রধান কার্যক্রমের মধ্যে ছিল কমিটি নিয়ে আলোচনা ও গঠন, ডিটেক অনলাইন লিমিটেডের বিশেষ সেশন, এবং ইংরেজি ক্লাব ও নাট্যসংগঠন “থিয়েট্রন”-এর বিশেষ অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডিটেক অনলাইন লিমিটেডের বিশেষ সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।








