
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক তিন
Link Copied Successfully!

চাঁদপুর শহরের কিশোর গ্যাং বিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ওই সময় তাদের বাসা তল্লাশী করে ১ টি ছোট ছুরি,১টি বড় ছুরি ও ২৪ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শহরের পুরান বাজার ও শ্রীরামদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলো:- মোঃ বাপ্পি (২১), মোঃ টিটু (৩২) ও ওদুদ (৪২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়ার জন্য আসামী ও উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:







