২২ কোটি ২০ লাখের নেইমার এখন ১ কোটি ৫০ লাখ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ | ৬:৪৩
Link Copied Successfully!

উত্থান-পতনের নানা পর্ব পেরিয়ে আবারও সান্তোসে ফিরে এসেছেন নেইমার। এই সান্তোস থেকেই ফুটবলে নিজের জাদু দেখাতে শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর ২০১৩ সালে সান্তোস থেকে তাঁকে কিনে নেয় বার্সেলোনা। বার্সায় গিয়েও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে আলো ছড়াতে শুরু করেন এই ফরোয়ার্ড। তবে বার্সায় নিজের যাত্রাকে দীর্ঘায়িত করেননি নেইমার।

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা নিয়ে ২০১৭ সালে তিনি চলে যান ফরাসি ক্লাব পিএসজিতে। সে সময় তাঁকে কিনতে পিএসজি খরচ করেছিল ২২ কোটি ২০ লাখ ইউরো। তবে এত দাম দিয়ে যে উদ্দেশ্যে নেইমারকে পিএসজি কিনেছিল, তা সফল হয়নি। চোটসহ নানা কারণে সেরা ছন্দের নেইমারকে পাওয়া যায়নি। পাশাপাশি তাঁকে ঘিরে ইউরোপ সেরা হওয়ার যে স্বপ্ন পিএসজি দেখেছিল, তা–ও আর আলোর মুখ দেখেনি।

শেষ পর্যন্ত ২০২৩ সালের আগস্টে ৯ কোটি ইউরোতে পিএসজি ছেড়ে নেইমার পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু সে অধ্যায়টা চোটজর্জর নেইমারের জন্য ছিল আরও বেদনাদায়ক।

বিজ্ঞাপন

১৮ মাসে সব মিলিয়ে মাত্র ৭টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার। যার পরিপ্রেক্ষিতে এই জানুয়ারিতে সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। আর নেইমার এখন ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে।

পাশাপাশি সান্তোসে ফেরা নেইমারের বাজারমূল্যেও এখন বড় ধস নেমেছে। ২০১৭ সালে যে নেইমারের জন্য পিএসজি ২২ কোটি ২০ লাখ খরচ করেছিল, সেই খেলোয়াড়টির দাম এখন নেমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৫০ লাখ ইউরো।

এমনকি মাত্র দেড় বছর আগেও তাঁর জন্য ৯ কোটি ইউরো খরচ করেছিল আল ‍হিলাল। যদিও সেই দাম নেইমারের তখনকার বাজার মূল্যের চেয়ে বেশি ছিল। তখন তাঁর বাজার মূল্য ছিল ৬ কোটি ইউরো।

বিজ্ঞাপন

মূলত একের পর এক চোট এবং পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ক্যারিয়ারের শুরু থেকে নেইমারের চূড়ায় ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে যতটা সাফল্য আশা করা হয়েছিল, সেটা কখনোই পাননি এই ব্রাজিলিয়ান তারকা।

তবে সান্তোসে ফিরলেও নেইমারের সামনে সুযোগ আছে শেষটা রাঙানোর। ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের মূল ভরসা হবেন তিনি। এখন সেই বিশ্বকাপে দেশকে সাফল্য এনে দিয়ে ব্যর্থতাগুলো নেইমার ঢাকতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত