
ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমপিএ কোর্সে ভর্তি, জিপিএ ২.৫০ হলে আবেদন
Link Copied Successfully!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে স্প্রিং–২০২৫ শিক্ষাবর্ষে এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ) কোর্সে ভর্তিতে আবেদন চলছে। কোর্সের বিষয়: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস। আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ থাকতে হবে (৪.০০ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ থাকতে হবে (৫.০০ এর মধ্যে)।
ভর্তির জন্য আবেদনের শেষ দিন ৩০ জানুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষার তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৫। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার জনপ্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে।










