চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন সবজি উৎসব

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৫ | ৮:৪১
Link Copied Successfully!

‘বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধাবী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’ এ প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুরে শীত কালীন সবজি উৎসব করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের ল্যাব্রেটরী স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এমন ব্যাতিক্রমী সবজি উৎসব করা হয়। স্কুল শিক্ষার্থীরা তাদের পছন্দের সবজি ও সবজি খাওয়ার গুরুত্ব নিয়ে প্রদর্শনী করে।

প্রদর্শনীতে দেখা যায়, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, টমেটো, লাউ, পেঁয়াজ ফুল, ছিম, গোল আলু, মিষ্টি আলু, মোটর শুঁটি, শসা, বেগুন, বাঁধাকপি, রঙিন বাঁধাকপিসহ প্রায় ৫০ জাতের সবজি নিয়ে আসে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্ময়ী, মেহজাবিন ও ফাইয়াজ বলেন, এই উৎসব আয়োজনের ফলে তারা অনেক সবজির সাথে পরিচিত হয়েছে। শুধু তাই নয়, এসব সবজির গুনাগুন সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাচ্ছে। ‌সব মিলিয়ে এই আয়োজনটি তাদের অনেক ভালো লেগেছে।

অভিভাবক ইসরাত জাহান ইভা সহ কয়েকজন জানান, পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদন আকারে শিক্ষা দিতে পারি বাচ্চারা তা উপভোগ করে। এবং তা আনন্দের সাথে গ্রহণ করে। এখানে এসে শিক্ষার্থীরা সবজি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে। এবং শিক্ষার বিষয়ে একঘেয়েমি বিষয়টা নেই। এখানে বিনোদনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে।

চাঁদপুর ল্যাব্রেটরী স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, ছোট ছোট শিশু ও শিক্ষার্থীরা ফাস্টফুড আইটেম খাবারের প্রতি প্রবণতা কমাতে ব্যাতিক্রমী এই শীতকালীন সবজির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন ব্যতিক্রমী আয়োজন করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, সাংবাদিক ও লেখক মনিরুজ্জামান বাবলু, সাংবাদিক কবি ও গল্পকার আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাব্রেটরী স্কুলের সহকারী শিক্ষিকা বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২