সাহিত্য মঞ্চের আয়োজনে আজ চাঁদপুর সাহিত্য সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৫ | ১০:২৯
Link Copied Successfully!

‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে সামনে রেখে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আজ ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় সাহিত্য একাডেমি মিলনায়তনে চাঁদপুরের স্থানীয় এবং দেশবরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। সম্মেলনে স্মারক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ, কবি সৈয়দ তারিক, কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী, লেখক ও সাংবাদিক গিয়াস উদ্দিন ও শিশুসাহিত্যিক সুলতানা লাবু প্রমুখ।

জাতীয় সংগীত ও সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হবে সাহিত্য সম্মেলনের কার্যক্রম। আয়োজনে বৈচিত্র্য আনতে গতবারের মত এবারেও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলবেন।

বিজ্ঞাপন

সমাপনী পর্বে দেশবরেণ্য সাতজন লেখক ও সংগঠককে প্রদান করা হবে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৩ ও ২০২৪। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানেরর জন্যে ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণি লেখক হলেন, প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।

চাঁদপুর সাহিত্য সম্মেলন সকলকল্পে সাহিত্য মঞ্চ পরিবার ইতিমধ্যে স্থানীয় সকল লেখকদের সমন্বয়ে বেশ কয়েকটি উপ-কমিটি গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

চাঁদপুর সাহিত্য সম্মেলনের উন্মুক্ত এই আয়োজনে সকল শব্দশিল্পী এবং সাহিত্যপ্রেমীর সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা