
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) বিদ্যালয় বছরের শুরুতে ৭ম,৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী,সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আকবার হোসেন, শাহিদা বেগম, আতিকুর রহমান,আবুল কাশেম, শাহিনা আক্তার, আবদুল কাইউম, আবদুল হান্নান, পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আঃ জলিল, সমাজ সেবক মোঃ কামরুজ্জামান নেছার
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী গন উপস্থিত ছিলেন।








