
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া এলাকায় সিএনজি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ইচুলি – গল্লাক সড়কের বদরপুরের -মুলপাড়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।


মোটরসাইকেল আরোহীরা হলো মূলপাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন ( ২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন( ১৮)।
স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হাবিব জানায়, মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইকবালকে ঢাকায় নেয়ার পথে কাঁচপুর এলাকায় মারা যান।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মে. শাহআলম পিপিএম জানান, দ্রুত গতির মোটরসাইকেলের কারণে দুইজন মারা যান। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।








