শাহরাস্তি থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ, ১৮ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ৫:৫৬
Link Copied Successfully!
 পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব ব্যবসায়ীদের ১৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

বিকেলে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগছে-সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি,  ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক নামক ৩টি দোকান থেকে প্রায় ২৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৪ দোকান এর মালিককে ১৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় শব্দ দূষণ বিধিমালা লংঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে  যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং একটি যাত্রীবাহী বাসে ২০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে  প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় শাহরাস্তি থানার একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেয়া হচ্ছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা