হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী নির্বাচিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৯:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। বিকাল তিনটার পর সাময়িক বিরতির পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ সময় সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ তুহিন হায়দার। তিনি কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মোহাম্মদ আহসান হাবীব মজুমদার ও রওশন আক্তার।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ কামাল হোসাইন চৌধুরী।তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছেন মোঃ তাজুল ইসলাম ও নুরুল আমিন।

বিজ্ঞাপন

নির্বাহী সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি পদে দুজন মোহাম্মদ জামাল হোসেন ও মঞ্জিল হোসেন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) পদে রাবেয়া আক্তার , সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ শামসুদ্দিন ,সহ-সভাপতি (মহিলা) ফারজানা আমীন ও শাহিনুর বেগম , নির্বাহী সম্পাদক মোঃ ইমরান হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ফজলে আজিম আরমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে এ এম এন মঞ্জুর মাওলা ও মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক( মহিলা) কোহিনুর আক্তার, সহ- সম্পাদক বিএম শরিফুল আলম ও মোহাম্মদ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক আব্দুল আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান