নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৫:৫৭
Link Copied Successfully!

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় সময় পার করছে তার পরিবার। পরিবার দাবি করছে, মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে অপহরণকারীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।

 

কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামে নিখোঁজ মুনতাহার বাড়ি। তার বাবার নাম শামীম আহমদ। তিনি বলেন, গত রবিবার (৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। বিকেল ৩টার পরও বাড়ি না ফেরায় পরিবার থেকে মেয়েটির খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ মুনতাহার প্রতিবেশী মো. শাহেদ আহমদ শনিবার বিকেল ৫টায় জানান, এখনো পর্যন্ত মুনতাহার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।

 

বিজ্ঞাপন

এর আগে ঘটনার রাতেই কানাইঘাট থানায় একটি জিডি করা হয়। এদিকে শিশুসন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে এলাকাজুড়ে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজন।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

 

শিশু মুনতাহার খোঁজ পেতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে; মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭, সেলিম আহমদ ০১৭৩২৪৭৩৪২৬, শামীম আহমদ ০১৭২৮১৮৭৬৫৫, এবং শাহাবুদ্দিন আহমদ ০১৭৫৩১১২৪৪৮।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা