দাম কমেছে সব ধরনের সবজির, চড়া দামে বিক্রি হচ্ছে শাক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৪ | ৫:৫৭
Link Copied Successfully!

সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। চলতি মাসের শুরুর তুলনায় শেষ সময়ে প্রতিটি সবজিই কমপক্ষে ২০-৪০ টাকা দাম কমেছে। এরমধ্যে দামে সেঞ্চুরি হাঁকানো অধিকাংশ সবজিই ৬০-৮০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। 

বিক্রেতারা বলছেন, শীতে আগাম সবজির সরবরাহ বেশ ভালো। আর মৌসুম শুরু হলে এসব সবজির পরিমাণ আরও বাড়বে। তাই সামনের মাসেই সবজির দাম আর কমবে। তবে চড়া দাম শীত মৌসুমের বিভিন্ন শাকের।

সোমবার (২৮ অক্টোবর) কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সবজির দোকানগুলোতে ফুলকপি, পাতাকপি, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শসহ অন্যান্য সবজি সাজিয়ে রাখা হয়েছে।

 

এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৬০-৭০ টাকা এবং লাউ প্রতিটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৪৫ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, শিম ১৫০-১৬০, উসতা ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৭০-৯০ টাকা, পটল ৭০ টাকা,
মিষ্টিকুমড়া ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা এবং টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এই বাজারের সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, আগের তুলনায় প্রতিটি সবজিই ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে। আগে বৃষ্টি-বন্যার কারণে বাজারে সবজির ঘাটতি ছিল। এখন আর তেমনটি নেই। শীতের আগাম সবজি অনেক উঠেছে। তাই দামও কমে এসেছে। আগামী সপ্তাহে আরও বেশি সবজি আসবে। তখন হয়তো দাম আরো কমে আসবে।

আব্দুল লতিফ নামের আরেক বিক্রেতা বলেন, কাঁচা মরিচের দামই প্রায় ৪০০ টাকার কাছাকাছি পৌঁছেছিল। এখন মানভেদে ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম তো কমেছেই। শীতের মৌসুমে সবজির সরবরাহ থাকে প্রচুর তাই দামও কম থাকে। আর এখন মানুষজন আগাম অনেক সবজি করছে। যার কারণে এখন আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

 

তবে শীতকালীন বিভিন্ন আগাম শাকের দাম অনেক চড়া। প্রতি আঁটি লাউশাক ৫০-৬০ টাকা, পালং শাক ৩০-৩৫ টাকা, লাল শাক ২০-২৫ টাকা, কলমি শাক ৫০ টাকা, কচু শাক ৪০-৪৫ টাকা এবং মুলা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা