৪৭ বিসিএসে সবচেয়ে বেশি পদ, ক্যাডার নিয়োগ ৩৫০০

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৪ | ৯:২৭
Link Copied Successfully!

আসছে নতুন একটি বিসিএস। এটি হবে ৪৭তম বিসিএস। সাধারণ এই বিসিএসের মাধ্যমে নেওয়া হবে ৩ হাজার ৫০০ ক্যাডার। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি জন নিয়োগ পাবেন এই বিসিএস। এই বিসিএসের বিজ্ঞাপন আগামী নভেম্বরে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদের সংখ্যা নির্দিস্ট করেছে। তবে পিএসসির কাছে পদ পাঠায়নি।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, প্রায় ৩ হাজার ৫০০ ক্যাডার পদসংখ্যা আছে ৪৭ বিসিএসে। এগুলো শিগগিরই পিএসসির কাছে পাঠানো হবে।

 

বিজ্ঞাপন

এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। শিগগিরই পদ আমাদের কাছে পাঠাবে। আমরা যাচাই করে বিজ্ঞাপন দেব। আশা করছি, নভেম্বরে নির্ধারিত সময়ে বিজ্ঞাপন দেব।

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর পর ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেটে নিয়োগপ্রক্রিয়া থেকে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ৯৯ জন, যা কয়েকটি বিসিএস থেকে বাদ পড়ার মধ্যে সর্বোচ্চ। এই বাদ পড়াকে হতাশাজনক হিসেবে মন্তব্য করেছেন কয়েকজন প্রার্থী ও তাদের পরিবার। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ ১০ মাস পর গত মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্তণালয়। সূত্র : যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ