দশ মাসে মহানবীর রওজা মুবারক জিয়ারত করেছেন ১ কোটিরও বেশি মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৪ | ৭:১৮
Link Copied Successfully!

চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসলাম ধর্মের প্রবর্তক এবং শেষ নবী হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন ১ কোটি ৬ লাখ মানুষ। এই জিয়ারতকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৮ লাখ এবং নারীর সংখ্যা ৪৭ লাখ।

শতাংশ হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের ১০ মাসে দর্শনার্থী বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসব তথ্য।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মক্কার কাবা শরিফের পর দ্বিতীয় পবিত্র মসজিদের নাম মসজিদে নববি। ১৪ হিজরি সনে মদিনায় হিজরতের পর মহনবী (সা.) নিজের তত্ত্বাবধানে নির্মাণ করেছিলেন এই মসজিদ। এই মসজিদের চত্বরের এক অংশে মহানবীর রওজা অবস্থিত। সৌদি আরবে এই রওজা ‘আল রওজা আল শরিফা’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতি বছর হজ এবং ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যান লাখ লাখ মানুষ। হজ কিংবা ওমরাহে যেসব আচার পালন করতে হয়, সেসবের মধ্যে নবীর রওজা জিয়ারত করা বাধ্যতামূলক নয়; তবে অনেকেই হজ-ওমরাহর আনুষ্ঠানিকতা পালন শেষে নবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে মসজিদে নববিতে ‘আল রওজা আল শরিফা’ জিয়ারত করেন।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রওজায় শ্রদ্ধা নিবেদন করতে আসা দর্শনার্থীদের পরিষেবা ব্যবস্থা চলতি বছর উন্নততর করা হয়েছে। ভিড়ের কারণে মুসল্লিদের যেন হয়রানির শিকার হতে না হয়— সে বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের সহযোগিতার জন্য নতুন গাইড নিয়োগ দেওয়া হয়েছে। এসব গাইডরা আরবি ছাড়াও অন্যান্য ভাষায় পারদর্শী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নবীর রওজার সুরক্ষা নিশ্চিত করতে গত বছর রওজার চারপাশ পিতলের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সৌদির সরকার।

সূত্র : গালফ নিউজ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা