
কচুয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Link Copied Successfully!

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার সাচার বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় । একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ, মাংস ও ডিমের মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।অভিযানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা খাদ্য ও কৃষি অফিসের প্রতিনিধি , ছাত্র প্রতিনিধি , কচুয়া থানার পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো।








