গন্ধর্ব্যপুর-হরিপুর সামাজিক সংগঠন সহগ-এর আত্মপ্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৪ | ১০:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সামাজিক, জনকল্যাণমুখী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহগ-এর আত্মপ্রকাশ ঘটেছে।

গেলো ২৪ আগস্ট ১৫ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের।

শনিবার বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা, নবীন কমিটির পরিচিতি সভা ও সংগঠনটির পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় ওমর ফারুক পাটোয়ারীর সভাপতিত্বে মো. সাইফুল মজুমদার ও মো. ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে সকলের জন্য সুশিক্ষা নিশ্চিত করা। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং জনকল্যাণে কাজ করা।

বিজ্ঞাপন

এর আগে আগামী দুই বছরের জন্য সংগঠনটির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ওমর ফারুক পাটেওয়ারী, সাধারন সম্পাদক
হিসেবে সুজন চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম মজুমদার এবং অর্থ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলামকে নির্বাচিত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল