মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ১৮

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৪ | ৬:০৪
Link Copied Successfully!

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি বাল্কহেড এবং ২ ড্রেজারসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ইউসুফ শিকদার(৪৬), তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), ফারুক গাজী (৪৮), রনি (২৪), বাহাদুর (২৫), মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়দুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), মো. হেলাল (২৫), হৃদয় মন্ডল (২৮), সুজন মিয়া (২৯), জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), সামীম মৃধা (২৬), কবির আহমেদ (৪২)।

বিজ্ঞাপন

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিপিও মো. শফিকুল ইসলাম জানান, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি দল বালু উত্তোলন করে। খবর পেলে বুধবার গভীর রাতে মতলব উত্তরের বাহেরচর এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩টি বাল্কহেডসহ ১৮ ব্যক্তিকে গ্রেফতার করি।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, আটককৃত ১৮ জন বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ ড্রেজার, ৩টি বাল্কহেড আটক করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ