ব্যারিস্টার টিপুকে হত্যা চেষ্টায় মতলব উত্তরে সাবেক মন্ত্রী পুত্র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৪ | ৪:২৩
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে হত্যা চেস্টার দায়ে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে।

জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও  মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম শামসুল হকের ছেলে মতলব উত্তরের সুগন্ধি গ্রামের আনিছুল হক কানা আনিছ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ ও ছেংগারচর পৌরসভার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী’সহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে ১লা অক্টোবর মতলব উত্তর থানায় মামলাটি করেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। এই মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের সময় কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুকে হত্যা চেষ্টা করেন ও হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং একইদিন তার নিজ বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি, লুটতরাজ ও ভাঙচুর করে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরই মামলায় আসামি করা হচ্ছে।

বিজ্ঞাপন

মামলার বাদী ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত বহুবার ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর উপর আক্রমণ ও বাড়িতে হামলা হয়। নিরাপত্তার অভাবে সেই সময়ে থানায় মামলা করা সম্ভব হয়নি তবে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হয়েছিল।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ লা অক্টোবর ২০২৪ মতলব উত্তর  থানায় মামলা দায়ের হয় মামলা নং ১ তারিখ ১-১০-২০২৪। এতে এজাহার নামীয় ৬ জন এবং অজ্ঞাত ১৫ জনের মতো আসামি রয়েছে।

তিনি বলেন, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রহমান টিপুকে হত্যা চেষ্টার মামলায় যাদের আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানতে পেরেছি।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ