মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৪ | ৫:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী(৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বেলতী গ্রামের মৃত রোস্তম আলী মাস্টারের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টিকের রডের সাথে দড়ি দিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, গতকাল সোমবার বিকালে তার সাথে ফোনে শেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি। সকালে নজরুল ঢালীর ঝুলন্ত লাশ দেখতে পাই। জেসমিন আক্তার তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবী করেন।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত