
রাজারগাঁও ইসলামি ব্যাংকের গ্রাহক সেবা ও দোয়া
Link Copied Successfully!

হাজীগঞ্জের রাজারগাঁও ইসলামি ব্যাংক এজেন্ট শাখার আয়োজনে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বত্ত্বাধিকারী চৌধুরী এন্টারপ্রাইজের উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়।
৩০ সেপ্টেম্বর রাজারগাঁও এজেন্ট শাখায় গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়।
এজেন্ট শাখার স্বত্বাধিকারী মাওলানা মোঃ সরাফাত উল্যাহের সভাপতিত্বে,ব্যাংকের ক্যাশিয়ার মোঃ হাচানের কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকের অফিসার মোঃ ইয়াহিয়া হৃদয়, স্বাগত বক্তব্য রাখেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আঃ রহিম, বক্তব্য রাখেন রাজারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মেনাপুর পীর বাদশা মিয়া নুরানি মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা মোঃ সাহাদাত হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গ্রাহক মাওলানা মোঃ ইয়াছিন মোল্লা ।








