হাজীগঞ্জের সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | ৫:৪৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন দৈনিক জাতীয়, স্থানীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার আমির মো. কলিম উল্ল্যাহ ভূঁইয়া।

বিজ্ঞাপন

 

ওই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাতকে দিন, দিককে রাত এটা করা একবারে ইজি। এটা আমরা অতীতে দেখেছি।

 

বিজ্ঞাপন

কিন্তু আপনাদের মাধ্যমে যে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। এখন আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী দিন গুলো যাতে বাংলাদেশটা সুন্দর ভাবে পরিচালিত হয়। সহযোগ্য ভালো লোকদের হাতে যেনো নেতৃত্ব আসে। এবং ভালো লোক গুলো যেনো সমাজে ভালো হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারে। মন্দ লোক গুলোকে ভালো বলে, ভালো লোক গুলোকে মন্দ বলে এ সংস্কৃতি আপনাদের মাধ্যমে যেনো না হয়। সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করবেন এটাই প্রত্যাশা।

 

সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে-ইসলামীর হাজীগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার প্রমুখ।

 

মতবিনিময়ের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, জামায়াতে ইসলামীর যুব নেতা মাওলানা সাখাওয়াত হোসেন।

 

এ সময় জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার নায়েবে আমীর হাফেজ মাও. মো. কবির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর সহকারী সেক্রেটারী মো. আবু তাহের, পৌর ছাত্র শিবিরের সভাপতি মো. আরিফ শেখ, সাংবাদিক মোনাব্বের হোসেন ও মো. শরীফ হোসেন, সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক মো. আলমগীর কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, সদস্য হাবিবুর রহমান, কাজী হারুন অর রশিদ, শাখাওয়াত হোসেন শামীমসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার