রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ৩:০৯
Link Copied Successfully!

মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জের রায়চোঁতে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার সকালে মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আনন্দ মিছিল উদযাপিত হয়।

ওই সময় জশনে জুলুছে অংশ নেয় হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী দাখিল মাদ্রাসা। দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা, দক্ষিণ রায়চোঁ মাদরাসাতুল মদিনা।

বিজ্ঞাপন

আনন্দ মিছিলটি দক্ষিণ রায়চোঁ ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী(সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. জুনায়েদ হোসাইন আল ক্বাদেরীর সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা মুফতি মো.আবুল হাশেম মিয়াজী।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা ক্বারী মো. আবু রায়হান রেজা আল কাদেরী। এসময় এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার