হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৪ | ৬:৪১
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির লোকনাথ সুতাঘর ও প্রদীপ স্টোর সহ ৬টি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলাতানা রাজিয়া জানান, কারেন্ট জাল সরকারি বিধি মোতাবেক অবৈধ। মাছের পোনা নিধনে এটি ব্যবহার হয়। হাজীগঞ্জ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এমন হীণ কাজ করে আসছেন। কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে শাস্তির আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করার পর মৎস্য কার্যালয়ের সম্মুখে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় হাজীগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারি নওরীন দীনা মোস্তারীন সহ কয়েকজন মৎস্য চাষী এবং হাজীগঞ্জ থানার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার