১৭ দফা দাবি নিয়ে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৪:৫১
Link Copied Successfully!

দেশে সংস্কারের হাওয়া লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করছে। রাজনৈতিক ক্ষমতার পালাবদলের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন চেহারার এই ক্রিকেটের বোর্ডের কাছেও বিভিন্ন দাবি নিয়ে হাজির হচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এই যেমন রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তারা নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অভিনন্দন জানিয়ে ১৭ দফা দাবি পেশ করেছেন।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোরও দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা।

এছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধা ও ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন ৬৪ জেলার ক্রিকেটাররা। পরিচালক ফাহিম তাদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর