হাজীগঞ্জে দাফনের ৩০ দিন পর কবর থেকে তোলা হল আজাদ সরকারের লাশ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৪ | ৪:৪৭
Link Copied Successfully!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের কর্মীদের ছুরিকাঘাতে নিহত আজাদ সরকারের লাশ ৩০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  দুপুরে নিহতের পারিবারিক কবরস্থান থেকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল্লাহ এ লাশ কবর থেকে তোলেন।

চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ তোলা হয়। হত্যার শিকার আজাদ সরকার হাজীগঞ্জ পৌরসভাধীন  ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়ির মৃত আনু সরকারের ছেলে।

বিজ্ঞাপন

নিহত আজাদ সরকারের ছেলে আহাম্মেদ কবির হিমেল ও ভাগ্নে নাসরিন আক্তার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পানি পান করানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের কর্মী আজাদ সরকারকে কুপিয়ে জখম করে। পরে কুমিল্লায় নেওয়ার পথেই মারা যান তিনি।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের বিচারের দাবি করেন তারা।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় কাউন্সিলর কাজী মনির হোসেন।

বিজ্ঞাপন

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক মামলার তদন্তের স্বার্থে আজাদ সরকারের লাশ কবর থেকে তোলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

এর আগে গেলো ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পানি খাওয়ানোকে কেন্দ্র করে আজাদ সরকারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের কর্মীরা।

এ ঘটনায় নিহত আজাদ সরকারের ছেলে আহাম্মেদ কবির হিমেল বাদী হয়ে ১৫ জনকে নামীয় ও ২০-২৫ জনকে অজ্ঞান করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে নুরু কাজী(৫২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা