হাজীগঞ্জে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৪ | ১:৪০
Link Copied Successfully!
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে র‌্যালিটি হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির উপদেষ্টা হেলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলার যুবদলের সদস্য সচিব মো. জসিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমানসহ অন্যান্য অতিথি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরীর পরিচালনায়  বক্তব্য শেষে কেক কাটেন অতিথিসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, আবু বকর সিদ্দিক সুমন, আনোয়ার হোসেন খাঁন, শাহজালাল রাসেল, জহিরুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সবুজ, আজাদ হোসেন বাপ্পী, সালেহ আকরাম রাকিব, রব রবু, মহিন উদ্দিন, সজল ও আলমগীর হোসেন উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক, উপজেলাধীন সকল ইউনিটের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার